প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫১ AM ||
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৬, ২:৫১ PM
জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ৪ নং ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের জনগণকে আব্দুল মান্নান সিকদার (পান্নু) রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ
মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান সিকদার (পান্নু) জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ৪ নং ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র মাহেরমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহতালার নৈকট্য লাভের চেষ্টা করেন। রমজানের শিক্ষা ব্যক্তি,পরিবার ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পবিত্র রমজানের বরকত ও শিক্ষা সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এবং ঈদুল ফিতরের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক- এই কামনা করেন।
এসময়ে তিনি ৪ নং সদর ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং পবিত্র রমজানের ফজিলত অর্জনের জন্য সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য তিনি ইন্দুরকানী সদর ৪ নং ইউনিয়ন বাসীর সেবা করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আগ্রহী প্রকাশ করেছেন। বিভিন্ন ওয়ার্ডে তাঁর জনপ্রিয়তা ব্যাপক ছড়িয়ে পড়েছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও ডিজিটাল পরিষদে রুপান্তর করতে চান। যাতে সাধারণ মানুষ সুশৃঙ্খল ভাবে সেবা পেতে পারেন।
ইউনিয়ন পরিষদ ভবনটি উন্মুক্ত পরিবেশে স্থাপন করার সিদ্ধান্ত নিবেন এবং
জনগণের সেবায় নিজেকে সর্বদাই নিয়োজিত রাখবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১